১। Urochordata – র দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: ইউরোকর্ডাটার দুটি বৈশিষ্ট্য হলোঃ
-
- নটোকর্ড লেজে সীমাবদ্ধ, কেবলমাত্র লার্ভায় নটোকর্ড থাকে।
- গলবিলে ২ জোড়া ফুলকাছিদ্র উপস্থিত।
২। টিউনিক বা টেস্ট কী?
উত্তর: টিউনিসিন ও গ্লাইকোপ্রোটিন নামক রাসায়নিক পদার্থ দ্বারা নির্মিত Ascidia- র দেহের বাইরের শক্ত, স্বচ্ছ ও প্রশস্ত আবরণকে টিউনিক বা টেস্ট বলে।
৩। টিউনিকেটস কারা?
উত্তর: টিউনিক দ্বারা আবৃত প্রাণীদের সাধারণভাবে টিউনিকেটস বলে। যেমন: Ascidia.
৪। কোন প্রাণীকে সি স্কার্ট (Sea Squirt) বলা হয় এবং কেন?
উত্তর: Ascidia কে Sea Squirt বা সামুদ্রিক জেট বলা হয়। কারণ, মুখ ও অ্যাট্রিয়াম বন্ধ করে পিচকারীর বেগে পানি বাইরে বের করে দিতে পারে।
৫। Ascidia কে টিউনিকেটস বলা হয় কেন?
উত্তর: Ascidia এর দেহের বাইরের আবরণ টিউনিক বা টেস্ট দ্বারা আবৃত বলে এদেরকে টিউনিকেটস বলা হয়।
৬। অ্যাট্রিয়াম কাকে বলে?
উত্তর: Ascidia -র গলবিল ভূমিপর্যন্ত বিস্তৃত এবং অঙ্কীয় অঞ্চল দ্বারা ম্যান্টোলের সাথে যুক্ত। এই অঞ্চল ব্যতীত সমগ্র গলবিল একটি বিশেষ গহ্বর দ্বারা আবৃত থাকে। এগহ্বরকে অ্যাট্রিয়াম বলে।
৭। Urochordata -র অন্তর্গত শ্রেণিগুলো কী কী?
উত্তর: Larvacea, Ascidiacea, Thaliacea.
৮। এন্ডোস্টাইল কী?
উত্তর: Ascidia, Branchiostoma এবং অ্যামোসিটিস লার্ভার গলবিলের মেঝ বরাবর বিস্তৃত গ্রন্থিময় সিলিয়ার খাদকে এন্ডেস্টাইল (Endostyle) বলে।
৯। স্টিগমাটা কী?
উত্তর: Ascidia -র গলবিলের প্রাচীরে বিক্ষত উল্লম্বভাবে সজ্জ্বিত অসংখ্য ছিদ্র বিদ্যমান; এদেরকে স্টিগমাটা বলে।
১০। Ascidia -র লার্ভার নাম কী?
উত্তর: Ascidia -র লার্ভার নাম ট্যাডপোল লার্ভা (Tadpole Larvae).
১১। Ascidia-র লার্ভার উন্নয়নমুখী ২টি পরিবর্তন (Progressive metamorphosis) লিখ।
উত্তর: Ascidia-র লার্ভার দুটি উন্নয়নমুখী পরিবর্তন হলো:
-
- ব্রাঙ্কিয়াল প্রকোষ্ঠ বিস্তৃতি লাভ করে এবং স্টিগমাটার সংখ্যা বৃদ্ধি পায়।
- ভেলামের পরিস্ফুটন ঘটতে দেখা যায়।