Skip to content

বৃক্কের/কিডনির গঠন। Structure of Kidney. নবম-দশম শ্রেণি নোট।

বৃক্কের গঠন/কিডনির গঠন

Kidney labelled diagram

 

১। মানবদেহের উদরগহ্বরের পিছনের অংশে, মেরুদন্ডের দুদিকে, বক্ষপিঞ্জরের নিচে, পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে।

২। দেখতে শিম বিচির মতো ও লালচে।

৩। বৃক্কের/কিডনির বাইরের অংশ উত্তল ও ভিতরের অংশ অবতল।

৪। অবতল অংশের ভাঁজকে হাইলাস বা হাইলাম বলে।

৫। হাইলাসের ভিতর থেকে ইউরেটার ও রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী ভিতরে প্রবেশ করে।

৬। বৃক্ক/কিডনি রেনাল ক্যাপসুল দ্বারা আবৃত থাকে।

৭। ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভিতরের অংশকে মেডুলা বলে।

৮। মেডুলায় ৮-১২ টি রেনাল পিরামিড থাকে।

৯। বৃক্কের গাঠনিক ও কার্যকরী একক হলো নেফ্রন।

১০। প্রতিটি বৃক্কে প্রায় ১০-১২ লক্ষ নেফ্রন থাকে।