Skip to content

মেসোজোয়িক এরাকে সরীসৃপের যুগ বলা হয় কেন? Zoology Note

মেসোজোয়িক এরাকে সরীসৃপের যুগ বলা হয় কেন?

Why Mesozoic era is called the era of reptiles?

Phenerozoic Eon এর অন্তর্গত Mesozoic era. এই এরাকে তিনটি পিরিয়ডে বিভক্ত করা হয়েছে। যেমন: Triassic (ট্রায়াসিক), Jurassic (জুরাসিক), Cretaceous (ক্রিটাসিয়াস). তিনটি পিরিয়ডের প্রাণীদের প্রাধান্য বিশ্লেষণের মাধ্যমে আমরা বলতে পারি যে কেন মেসোজোয়িক এরাকে সরীসৃপের যুগ বলা হয়।

 

ক. ট্রায়াসিক (Triassic)

এ পিরিয়ডের শুরু হয় প্রায় ২৩ কোটি বছর পূর্বে এবং প্রায় ৫ কোটি বছর ধরে চলে এই যুগ। এ যুগের অমেরুদণ্ডী জীবাশ্মের মধ্যে গ্যাস্ট্রোপডস, পেলিসিপডস ও সেফালোপডস উল্লেখযোগ্য। এ যুগে সরীসৃপদের প্রাধান্য ছিলো। মাদাগাস্কারে পাওয়া বিভিন্ন ফসিলে এ যুগের ব্যাঙ, সালামান্ডার ও অ্যাপোন্ডার নিদর্শন পাওয়া গেছে। এ যুগের শেষ দিকে স্তন্যপায়ী সদৃশ ইকটিডোসোরস হতে প্রকৃত স্তন্যপায়ী জীবের উদ্ভব হয়। এ প্রাণীটিতে স্তন্যপায়ী ও সরীসৃপের দৈত বৈশিষ্ট্য ছিল।

 

খ. জুরাসিক (Jurassic)

প্রায় ১৮ কোটি বছর পূর্বে এ যুগের সূচনা হয় এবং প্রায় ৪ কোটি বছর ধরে এ যুগ চলে। এ যুগকে অতিকায় সরীসৃপের যুগ বলা হয়। এ যুগে Brontosaurus, Stegosaurus, Allosaurus নামীয় বড় বড় ডাইনোসর সরীসৃপের প্রাধান্য ছিল। এ যুগেই ডানাবিশিষ্ট সরীসৃপ টেরোসোরাস প্রাণীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এ যুগের শেষদিকে পাখির উদ্ভব হয়। এ পাখিগুলোর মধ্যে সরীসৃপ ও পাখি উভয়ের বৈশিষ্ট্য ছিল।

 

গ. ক্রিটাসিয়াস (Cretaceous)

এ যুগের শুরু হয় প্রায় ১৩ কোটি ৫০ লক্ষ বছর আগে এবং প্রায় ৭ কোটি বছর ধরে চলে এই যুগ। এ যুগের শেষ দিকে ডাইনোসরদের বিলুপ্তি হয়। এ যুগেই সাপের আবির্ভাব ঘটে। প্রাচীন উভচরের স্থলে সালামান্ডার ও ব্যাঙের উপস্থিতি ছিল লক্ষণীয়। হলোসটাই নামক মাছের জায়গা দখল করে টেলিওসটাই নামক মাছ। এ যুগে মারসুপিয়াল ও অমরা যুক্ত প্রাণীর আবির্ভাব হয়েছিল।

 

উপরের বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয় যে, মেসোজোয়িক এরায় সরীসৃপের উৎপত্তি ও বিকাশ ঘটেছিল। তাই মেসোজোয়িক এরাকে সরীসৃপের যুগ বলা হয়।