১। সর্বপ্রথম Evolution শব্দটি কে ও কখন ব্যবহার করেন?
উত্তর: ১৭৪৪ সালে জার্মান জীববিজ্ঞানী আলব্রেখট ফন হেলার সর্বপ্রথম Evolution শব্দটি ব্যবহার করেন।
২। জৈব বিবর্তন কী?
উত্তর: কোনো জীবের সরল অবস্থা হতে জটিলতার দিকে পর্যায়ক্রমিক অতি ধীর ও ধারাবাহিক পরিবর্তনকে জৈব বিবর্তন বলে।
৩। মাইক্রো বিবর্তন কী?
উত্তর: ক্ষুদ্র ক্ষুদ্র মিউটেশনের প্রভাবে যে বিবর্তন ঘটে সেটাই মাইক্রো বিবর্তন।
৪। ম্যাক্রো বিবর্তন কী?
উত্তর: মাইক্রো বিবর্তন যখন উপ-প্রজাতি স্তর অতিক্রম করে প্রজাতি পর্যায়ে পৌঁছায় অর্থাৎ যখন প্রজাতির উৎপত্তি ঘটে তখন তাকে ম্যাক্রো বিবর্তন বলে।
৫। মেগা বিবর্তন কী?
উত্তর: গণ এর উর্ধ্বতম ট্যাক্সার (যথা: গোত্র, শ্রেণি, পর্ব ইত্যাদি) বিবর্তনকে মেগাবিবর্তন বলে।
৬। অপসারী বিবর্তন কী?
উত্তর: অতি নিকট সম্পর্কীয় জীবগোষ্ঠী যখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে ও ভিন্ন বাস্তুগত নিশে অভিযোজিত হয় এবং মূল জীবগোষ্ঠী থেকে অতিমাত্রায় পৃথক হওয়ার ফলে তাদের মধ্যে যে বিবর্তন সংঘটিত হয় তাকে অপসারী বিবর্তন বলে।
৭। অভিসারী বিবর্তন কী?
উত্তর: অভিন্ন বসতিতে একই পরিবেশে বসবাসের জন্য বিভিন্ন পূর্বপুরুষ থেকে উদ্ভূত জেনেটিক সমন্ধবিহীন জীবগোষ্ঠীর মধ্যে কেবল অভিযোজিত বৈশিষ্ট্যের প্রেক্ষিতে যে মিল লক্ষ করা যায় তা অভিসারী অভিযোজন। অভিসারী অভিযোজনের ফলে যে বৈচিত্র্য বা পরিবর্তন ঘটে তা অভিসারী বিবর্তন।
৮। প্রোটোবাওন্ট কী?
উত্তর: জীবন বিকাশের রাসায়নিক ও জৈবিক বিবর্তনের সন্ধিক্ষণে সৃষ্ট অন্তবর্তী দশাকে প্রোটোবাওন্ট বলে।
৯। সিমবায়োটিক মতবাদের প্রবক্তা কে?
উত্তর: বিজ্ঞানী Wallin(1920) ও Margulis(1970) এই মতবাদের প্রবক্তা।
১০। অভিব্যক্তির হার কী?
উত্তর: সময়ের মাপে কোনো জীবের জীবজনিত পরিবর্তনকে অভিব্যক্তির হার বলে।
১১। বিবর্তনের জনক কে?
উত্তর: এম্পিডোক্লেস (Empedocles)
১২। ল্যামার্ক রচিত বিবর্তন সম্পর্কিত গ্রন্থটির নাম কী?
উত্তর: Philosophic Zoologique (1809)
১৩। প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) মতবাদ প্রকাশ করেন কে?
উত্তর: চার্লস ডারউইন; ১৮৫৯ সালে।
১৪। প্রাকৃতিক নির্বাচন সম্পর্কিত ডারউইনের গ্রন্থটির নাম কী?
উত্তর: Origin of Species by Means of Natural Selection(1859).