Skip to content

জলজ স্তন্যপায়ী প্রাণীর অভিযোজনিক বৈশিষ্ট্য

জলজ স্তন্যপায়ী প্রাণী কাকে বলে?

যে সকল স্তন্যপায়ী প্রাণী পানির মধ্যে বসবাস করে অথবা পানিতে অভিযোজিত হয়ে জীবন ধারণসহ বংশ বিস্তার করে তাদেরকে জলজ স্তন্যপায়ী প্রাণী বলে। যেমন: ডলফিন, শুশুক, তিমি ইত্যাদি।

জলজ স্তন্যপায়ী প্রাণীদের অভিযোজনিক বৈশিষ্ট্য

১। দেহ লম্বাটে এবং মৎস্য আকৃতির যাতে সহজে সাঁতার কাটতে পারে।

২। লেজ আড়াআড়ি মাংসল লোবে পরিণত হয়।

৩। সামনের পা বৈঠা আকৃতিতে রূপান্তরিত হয় যাতে চলাচল করতে পারে।

৪। চোখ ক্ষুদ্রাকার।

৫। স্তন গ্রন্থি সুগঠিত।

৬। সকল জলজ স্তন্যপায়ীদের দেহ ত্বকের নিচে পুরু চর্বিস্তর থাকে।

৭। বক্ষ ও উদর গহ্বরের মাঝে তীর্যকভাবে অবস্থিত মাংসল মধ্যচ্ছদা থাকে।