১। ইকোলজি শব্দটি কোথায় থেকে উৎপত্তি লাভ করে?
উত্তর : Ecology শব্দটি দুটি গ্রিক শব্দ oikos = বাসস্থান এবং logos = জ্ঞান থেকে উৎপত্তি লাভ করে। যার অর্থ হলো বাস্তু সম্পর্কিত জ্ঞান।
২। Ecology শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : বিজ্ঞানী Henry Thoreav সর্বপ্রথম এ শব্দটি ব্যবহার করে।
৩। সর্বপ্রথম কোন বিজ্ঞানী কত সালে ইকোলজি শব্দটি সংজ্ঞায়িত করেন?
উত্তর : বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ১৮৬৯ সালে ইকোলজি শব্দটি সংজ্ঞায়িত করেন।
৪। ইকোলজির পরিসর সম্পর্কে কোন বিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন?
উত্তর : বিজ্ঞানী টেইলর।
৫। ইকোলজি কাকে বলে?
উত্তর : Ernst Heckel এর মতে, “The relation of organism to both organic and inorganic environment” অর্থাৎ জৈব ও অজৈব পরিবেশের সাথে জীবের পারস্পরিক সম্পর্কের বিষয়ই ইকোলজি।
৬। কত সালে প্রথম পরিবেশ বিজ্ঞান সমিতি গঠিত হয়?
উত্তর : ১৯১৬ সালে।
৭। ইকোলজিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : দুই ভাগে। যথা:
- অর্টিকোলজি
- সিনোকোলজি